রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা বিজয় দিবসের আগেই: মন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

আগামী বিজয় দিবসের আগেই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাদের পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শোক দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের আগে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত তালিকায় থাকা মুক্তিযোদ্ধারা কী কী সুবিধা পাবেন সেটাও পরিচয়পত্রের পেছনে দেয়া থাকবে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পাঠ্যবইয়ে মুক্তিযোদ্ধাদের ইতিহাস এবং আমরা কোন নরপশুদের সাথে যুদ্ধ করেছি সেটাও থাকবে।’

তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, যা অন্য কোনো পেশার মানুষ পাবে না। এর মধ্যে থাকছে– বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের বোনাস, উৎসব বোনাস, সরকারি হাসপাতালে শতভাগ ফ্রি চিকিৎসা। এর পাশাপাশি সমস্ত রাস্তাঘাট, রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা মুক্তিযোদ্ধাদের নামে করা হবে।

এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে ২০ হাজার মুক্তিযোদ্ধার প্রত্যেককে ঘরবাড়ি করতে ১৫ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।

মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ গাজী মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765