শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মিয়ানমার থেকে ট্রলার বোঝাই কোরবানির পশু আসছে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯
সংগৃহীত ছবি

কোরবানির ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে সাগর পথে ট্রলার বোঝাই গবাদি পশু দেশে প্রবেশ করছে। বৈরী আবহাওয়া ও মিয়ানমারের সমস্যার কারণে প্রায় ২০ দিন পশু আমদানি বন্ধ থাকলেও গত দুইদিন ধরে ফের গবাদি পশু আসা শুরু হয়েছে।

এই দুইদিনে মিয়ানমার থেকে ১৬টি ট্রলারে দুই হাজার ১২৯টি পশু বাংলাদেশে আনা হয়েছে বলে জানা গেছে।
শুল্ক স্টেশনের তথ্য মতে, মঙ্গলবার (৩০ জুলাই) সকালে নয়টি ট্রলারে এক হাজার ২৪৪টি গবাদি পশু এসেছে। এসব পশুর করিডোর কার্যক্রম সম্পন্ন হয়েছে। যা থেকে ৬ লাখ ২২ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া সোমবার আসে ৮৮৫টি গবাদি পশু। তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে মিয়ানমার থেকে পাঁচ হাজার ৯৬৬টি পশু আমদানি করা হয়। যার মধ্যে তিন হাজার ৪৭০টি গরু এবং দুই হাজার ৪৯৬টি মহিষ ছিল।

উল্লেখ্য, টেকনাফের শাহপরীর দ্বীপ করিডোরটি শুল্ক স্টেশনের আওতাধীন একটি জোন। ২০০৩ সালে ২৫ মে মিয়ানমার থেকে চোরাই পথে গবাদি পশু আসা বন্ধে সাবরাং এর শাহপরীর দ্বীপ বিজিবির চৌকি সংলগ্ন এলাকায় এ করিডোর চালু করা হয়। আমদানি করা গবাদি পশু প্রথমে বিজিবির তত্বাবধানে রাখা হয়। পরে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে রাজস্ব জমা এবং স্থলবন্দরের শুল্ক স্টেশনের অনুমতি নিয়ে গবাদি পশুগুলোর ছাড়পত্র দেওয়া হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765