বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মিয়ানমারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
ঘটনাস্থলে উদ্ধারকাজ দেখছেন স্থানীয়রা-বিবিসি

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে।

কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর শুক্রবার মোন রাজ্যে ভূমিধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

ভূমিধসে পাউং শহর সংলগ্ন একটি গ্রামের ২৭টি বাড়ি ধসে গেছে। উদ্ধারকাজ এখনও চলছে। তবে প্রবল বৃষ্টি ও কাদার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

চলতি বর্ষা ঋতুতে বৃষ্টিপাতে মিয়ানমারের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সেতু।

জাতিসংঘ জানিয়েছে, দেশটির বন্যাকবলিত ৮০ হাজার মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের অনেকগুলো রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ মোন রাজ্যেই সবচেয়ে বেশি।

সোমবার দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিয়ো মোন রাজ্য পরিদর্শন করেছেন। এ সময় উদ্ধারকাজ জোরদার করার জন্য আরও নৌকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765