শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মা ইলিশ পরিবহনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

 

নিষেধঅজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহনের দায়ে শরীয়তপুরে ৩ পুলিশ সদস কে বরখাস্ত করেছে শরীয়তপুরের পুলিশ সুপার।

শরীয়তপুর পুলিশ লাইন সূত্রে জানা গেছে, নিষেধঅজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহনের দায়ে শরীয়তপুরে ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে শরীয়ত পুরের পুলিশ সুপার। এরা হচ্ছেন- এটিএস আই মিন্টু হোসেন, ড্রাইভার কং সঞ্জিত সমাদ্দার ও কং হৃদয় হোসেন । তারা শরীয়তপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। অভিযুক্ত পুলিশ সদস্যরা জাজিরা উপজেলার পদ্মানদীর পাড় থেকে মা ইলিশ নিয়ে পুলিশ লাইনে ফিরছিলেন।

বুধবার রাত অনুমান সাড়ে ১১টায় শরীয়তপুর শহরের পানি উন্নয়ন বোর্ডের নিকট পৌছিলে ৩ পুলিশকে মাছসহ জনতা আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্ত করে । নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মাহবুব রহমান পুলিশ লাইনে তাদেরকে হস্তান্তর করেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানোর পরে ওই রাতেই পুলিশ সুপার আবদুল মোমেন নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহনের অপরাধে দোষী সাব্যস্ত করে তাদেরকে বরখাস্ত করেন। বরখাস্তকৃত এটিএস আই মিন্টু হোসেন এর বাড়ি বরিশাল, সঞ্জিত সমাদ্দার এর বাড়ি বাগেরহাট ও হৃদয়ের বাড়ি মাদারীপুর জেলায়। । আর মাত্র ১০০ গজ পেরুলেই পুলিশ লাইন। এ সময় তারা জনতার হাতে আটকা পরে চাকুরী হারালেন।
পুলিশ লাইনের আর আই মোঃ সিরাজুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহনের দায়ে পুলিশ সুপার ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765