শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




মাসুদা ভাট্টির মামলায় জামিন পেলেন ব্যারিস্টার মইনুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। রোববার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন।

মঙ্গলবার একই আদালতে ব্যারিস্টার মইনুল হোসেন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সেসময় শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২০১৮ সালের ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সারাদেশে একের পর এক মামলা দায়ের হতে থাকে। সব মিলিয়ে মইনুলের বিরুদ্ধে ২২টি মামলা হয়।

ওই ঘটনায় গত বছরের ২১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মাসুদা ভাট্টি। ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় আ স ম আব্দুর রবের বাসা থেকে মইনুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765