শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে আগস্টে-পররাষ্ট্রমন্ত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

আসছে আগস্ট থেকে মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি শ্রমিক যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এ তথ্য জানান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও এ সময় উপস্থিত ছিলেন।

আব্দুল মোমেন বলেন, ‘আমাদের শ্রমশক্তির ওপর মালয়েশিয়ার আস্থা রয়েছে। দেশটিতে নতুন সরকার গঠিত হয়েছে। ফলে এই খাতটি তারা নতুন করে সাজাচ্ছে। আশা করছি, আসছে আগস্টের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে।’

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশি জনশক্তি এক অর্থে মালয়েশিয়াকে শক্তিশালি হতে সহায়তা করছে। আমাদের নতুন সরকারের মানবসম্পদ মন্ত্রণালয় জনশক্তি খাতের কর্মীদের যথাযথ বেতনসহ বিভিন্ন বিষয় নির্ধারণে কাজ করছে। বিষয়টি দেখছেন। খুব শিগগিরই এই সমস্যা কেটে যাবে।’

প্রসঙ্গত, সরকারিভাবে (জিটুজি পদ্ধতি) কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে চুক্তি হয়। তবে বাংলাদেশের ১০ প্রতিষ্ঠানের দুর্নীতি বিষয়ে প্রমাণ মেলায় বাংলাদেশি কর্মী নেয়া গত সেপ্টেম্বর থেকে বন্ধ রেখেছে মালয়েশিয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১৯৭৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজারে মোট ১০ লাখ ৫৬ হাজার ৫৬৬ বাংলাদেশি শ্রমিক প্রবেশ করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765