শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মালিতে ভবন ধস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

মালির রাজধানী বামাকোতে রবিবার নির্মাণাধীন তিনতলা একটি ভবন ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। সরকারি ও স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

জানা যায়, ভোররাতের আগে ভবনটি ধসে পড়ে। পরে সেখান থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।

জরুরি সেবা সংস্থার কর্মীরা ধ্বংসস্তুপের ভিতর থেকে প্রায় চার বছর বয়সের এক কন্যা শিশুকে উদ্ধার করেছে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, উদ্ধার কর্মীরা ধ্বংস্তুপের ভিতর থেকে আরেক জনকে (নারী) জীবিত উদ্ধার করেছে। এদিকে ভবনের মালিকের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভবনটির উপরের তলা বাকি অংশের ওপর ধসে পড়লে পুরো অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙ্গে যায়।

আরও পড়ুন: মোদী সরকারের ভুল নীতির জন্যই সঙ্কটে ভারত: মনমোহন সিংহ

মালিতে অধিকাংশ ক্ষেত্রে কোন অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করায় এ ধরনের ভবন ধস দেশটিতে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765