শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মার্কিন নির্বাচন; হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রার্থীর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হলেও এখনো কে জয় পেয়েছেন তা জানা যায়নি। ভোট গণনা ধীরে ধীরে চলছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখনো এগিয়ে আছেন। শুক্রবার রাতে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) এক বক্তব্যে জো বাইডেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করলেও বিজয়ের ঘোষণা দেননি।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে বাইডেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। তবে ভোটের ব্যবধান খুব বেশি নয়।
পেনসিলভানিয়ায় বাইডেন ২৮,৮৮৩ ভোটে এগিয়ে রয়েছেন। এই রাজ্যে জিতলে ২০টি ইলেকটোরাল ভোট জিতে নির্বাচনে জয় নিশ্চিত করবেন বাইডেন। অ্যারিজোনাতেও ব্যবধান একই ধরনের, সেখানে ২৯,৮৬১ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। নেভাডাতেও বাইডেন এগিয়ে রয়েছেন ২২,৬৫৭ ভোটে।

জর্জিয়াতে বাইডেন এগিয়ে থাকলেও অন্য রাজ্যগুলোর মত সেখানে ব্যবধান এত বেশি নয়। জর্জিয়ায় দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৪,৩৯৫ ভোটের। তবে কর্মকর্তারা জানিয়েছেন জর্জিয়ায় ভোট পুনর্গননা করা হবে।

গণনা এখনও চলছে নর্থ ক্যারোলাইনায়। সেখানে ৯৫% ভোট গোনা শেষ, ট্রাম্প সেখানে ১.৪% ভোটে এগিয়ে আছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765