শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




মানব পাচারের অভিযোগে সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তোলার দায়ে সাতক্ষীরা পৌর যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা ডিবির ওসি মহিদুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহরের সংগ্রাম টাওয়ারে জেন্টস পার্লারের নামে অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তুলেছিলেন তুহিন।

মহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মানবপাচার আইনেও মামলা রয়েছে। কিছুদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮জনকে আটক করে পুলিশ। ওই হোটেলটি পরিচালনা করেন তুহিনুর রহমান তুহিন।

তুহিনের বিরুদ্ধে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেছিলেন।

ওইদিন রাতেই তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765