শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




মাদারীপুরে রোহিঙ্গা কিশোর আটক

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

মাদারীপুর শহরের শকুনি লেকপাড় থেকে মো. জয়নাল (১৬) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। জয়নাল কক্সবাজারের রাঙ্গনিয়া ক্যাম্পের মৃত মাহাবুবের ছেলে।

শনিবার চলাফেরা সন্দেহজনক হলে জয়নালকে আটক করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার কার্যালয়ের পেছনে শকুনি লেকপাড় দিয়ে একটি ছেলে হাটাহাটি করছিল। এ সময় তার চালচলন সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। এরপর তার পরিচয় জানতে চাইলে প্রথমে পরিচয় গোপন করলেও পরে জানায় সে কক্সবাজার থেকে গাড়িতে করে এখানে চলে এসেছে। সে কক্সবাজারের রাঙ্গনিয়া রোহিঙ্গা ক্যাম্পে থাকতো। তার বাবা অনেক আগেই মারা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল হান্নান জানান, তার চলাফেরা সন্দেহজনক ছিল। তাকে আটকের পর স্বীকার করেছে সে কক্সবাজার রাঙ্গনিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765