রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




মাদারিপুরে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আরেক আরোহী আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডাসার থানার বয়াতীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পশ্চিম খান্দুলীর গ্রামের ফজর আলীর ছেলে সাগর হোসেন (২৭) ও বরগুনা জেলার কালাইচর এলাকার খায়রুল আলমের ছেলে শাহাজাদা (২৫)।

আহত হলেন বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের আব্দুল হকের ছেলে লাভলু হক (১৮)। তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেলে কাজীবাকাই থেকে কালকিনির উদ্দেশে রওনা হন সাগর, শাহাজাদা ও লাভলু। মোটরসাইকেলটি বয়াতীবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

কালকিনি উপজেলার ডাসার থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765