বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




মাদারিপুরে গৃহবধূর লাশ উদ্ধার

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

মাদারীপুরের কালকিনিতে শাহিনা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৩টার দিকে নিহতের স্বামীর বাড়ি থেকে ঐ লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের অভিযোগ তাকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান গ্রামের ফজলুল হক হাওলাদারের মেয়ে শাহিনার সঙ্গে শিকারমঙ্গল এলাকার ভবানিপুর গ্রামের হারুন পালয়ানের প্রায় এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শাহীনাকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছে তার স্বামী হারুন। কিন্তু রবিবার শাহিনার নিথর দেহ তার স্বামীর ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়।
নিহতের বড় বোন জোসনা বেগম বলেন, ‘যৌতুকের জন্য আমার বোনকে তার স্বামী হারুন বাড়িতে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখেছে। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।’ অভিযুক্ত স্বামী হারুন পালোয়ানের দাবি, আমার স্ত্রী একা-একা ঘুমের মাঝে মারা গেছে। তাকে হত্যা করা হয়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি তদন্ত হারুন অর রশিদ বলেন, কিভাবে সে মারা গেছে সঠিকভাবে বলতে পারবো না। তবে ময়না তদন্ত শেষে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765