বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




মাদরিপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

মাদারীপুরে কালকিনি উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম নাদিরা বেগম (৪০)।

শনিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে তিনি মারা যান।

নাদিয়া উপজেলার পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলমগীর মোড়লের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুজ্বর নিয়ে গৃহবধূ নাদিরা বেগমকে গত তিনদিন আগে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শনিবার ভোরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ছাড়া গত সোমবার ডেঙ্গুজ্বরে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামাড়া গ্রামের বারেক বেপারীর বড় ছেলে জুলহাস বেপারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে কালকিনি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খাদিজা ও বিথী আক্তারসহ চারজন ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে কালকিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রেজাউল করিম বলেন, গৃহবধূ নাদিরা বেগম ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765