শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মাইকিং করে সেই ‘টাইগারের’ মাংস বিক্রি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

গোয়াল ঘরে পা পিছলে দুই পা ভেঙে অসুস্থ হয়ে পড়ায় ৪২ মণ ওজনের সেই আলোচিত ষাঁড় গরু ‘টাইগারকে জবাই করে গোস্ত বিক্রি করা হয়েছে। এতে বিমর্ষ হয়ে পড়েছেন টাইগারের মালিক মিনারুল ইসলাম ও স্ত্রী জাকিয়া সুলতানা।

অনিচ্ছা স্বত্ত্বেও লোকসান ঠেকাতে প্রিয় ষাঁড় গরুটি জবাই করতে বাধ্য হন মালিক মিনারুল ইসলাম। বিভিন্ন এলাকায় মাইকিং করে টাইগারের গোস্ত বিক্রি করা হয়। এ খবর শুনে মিনারুলের বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। প্রিয় গরুটির জন্য স্বজন, গরু লালন পালনকারী শ্রমিক, উপস্থিত মানুষদের অনেকের চোখই ছিল অশ্রুসজল।
টাইগারের মোট ২৪ মণ গোস্ত বিক্রি হয়েছে। ৫শ’ টাকা কেজি হিসেবে গোস্ত কিনতে দূর-দূরান্ত থেকে প্রচুর ক্রেতার সমাগম ঘটে সেখানে। গরুর মালিক এই গোস্ত বিক্রি করে ৫ লাখ টাকা পেয়েছেন বলে জানা যায়।

ষাঁড় গরুটির মালিক মিনারুল ইসলাম জানান, শনিবার বিকেল চারটার দিকে গোয়াল ঘরে পা পিছলে পড়ে যায় টাইগার। এতে পিছন ও সামনের ডান পা দুটি ভেঙে যায়। এতে অসুস্থ হয়ে পড়ে টাইগার। পরে স্বজন ও প্রতিবেশী সবার পরামর্শে জবাই করে গোস্ত বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

মিনারুল ও তার স্ত্রী জাকিয়া বলেন, টাইগারকে সন্তানের মতো লালন পালন করতাম। তাকে এভাবে হারাতে হবে বুঝতে পারিনি। খুব কষ্ট হচ্ছে। সব স্বপ্ন ভেঙে গেল।

উল্লেখ্য, ৯ ফুট দৈর্ঘ্য আর সাড়ে ৫ ফুট উচ্চতার ফিজিয়ান জাতের ষাঁড় গরুটির ওজন হয়েছিল ৪২ মণ। কালো আর সাদা রঙ মিশ্রিত সুঠাম স্বাস্থ্যর অধিকারী ষাঁড় গরুটির নাম দেওয়া হয়েছিল ‘টাইগার’। কোরবানির আগে টাইগারের দাম ৩০ লাখ টাকা হেঁকে আলোচনায় আসেন খামারী মিনারুল ইসলাম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765