শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ধুলে জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছে।

শনিবার সকালে ধুলে জেলার শিরপুরের ওয়াঘাদি গ্রামে অবস্থিত কারখানাটিতে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাসায়নিক কারখানার ভেতরে কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনার সময় কারখানায় অন্তত ১০০ কর্মী উপস্থিত ছিলেন। বিস্ফোরণ থেকে আগুন লাগার পর কারখানা ঘিরে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন ফায়ার সার্ভিস সদস্যরা। তারা আগুন নেভানোর পাশাপাশি কারখানায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

শিরপুর থানার এক কর্মকর্তা জানান, কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ও উদ্ধার তৎপরতায় নিয়োজিতরা অন্তত আটজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার তৎপরতা চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765