সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




মসজিদের বারান্দায় ইমামের গলাকাটা লাশ

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মসজিদের বারান্দা থেকে দিদারুল ইসলাম (২৬) নামে এক ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার মল্লিকেরপাড়া এলাকায় জামে মসজিদের বারান্দা থেকে ওই ইমামের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দিদারুল ইসলামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়।

স্থানীয় জিয়াউদ্দিন নামে এক মুসল্লি জানান, ভোরে ফজরের আজান না দেওয়ায় এলাকার মুসল্লিরা মসজিদে খোঁজ করতে গিয়ে ইমামের গলাকাটা মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

জিয়াউদ্দিন বলেন, ঈদের ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার মসজিদে কাজে যোগ দেওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ওই ইমামের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছিল বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765