শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ভয় দেখিয়ে ছাত্রকে বলাৎকার, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

নেত্রকোনার খালিয়াজুর উপজেলার ইসলামিয়া কওমি হাফিজিয়া মাদরাসার এক ছাত্রকে তাবিজ দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে বলাৎকার করার অভিযোগে ওই মাদরাসার প্রধান শিক্ষক বশীরুল ইসলামকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে ওই মাদরাসায় অভিযান চালিয়ে পুলিশ বশীরুলকে গ্রেপ্তার করে। একই সাথে বলৎকারের শিকার হওয়া ওই ছাত্রটিকেও সেখান থেকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। ধৃত প্রধান শিক্ষক বশীরুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বি-কাঁঠালিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং আট সন্তানের ছেলে।

পুলিশ ও মাদরাসার একাধিক সূত্রে জানা গেছে, গত রবিবার ভোর ৪টার দিকে ওই ছাত্রটিকে তাবিজ দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে মাদরাসার টয়লেটের পাশে নিয়ে বলাৎকার করেন প্রধান শিক্ষক বশীরুল ইসলাম। এ সময় একই মাদরাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান তা দেখে বিষয়টি মাদরাসা পরিচালনা কমিটিকে জানান। পরে কমিটির সভাপতি গোলাম আবু ইসহাক বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ছাত্রটির মা জানান, প্রায় ১ মাস ধরে এভাবে ভয় দেখিয়ে ওই মাদরাসার প্রধান শিক্ষক বশীরুল ইসলাম তার ছেলের সঙ্গে এ ধরনের অনৈতিক কাজ করে আসছেন এবং বিষয়টি ছেলে আমাদের পরিবারের লোকজনের কাছে একাধিকবার জানালেও আমরা বিষয়টিকে ততটা গুরুত্ব দিইনি।

খালিয়াজুরী থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, গ্রেপ্তারকৃত প্রধান শিক্ষক বশীরুল ইসলাম থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রটিকে বলাৎকার করার বিষয়টি স্বীকার করেছে। আজ মঙ্গলবার বিকেলে ওই ছাত্রটির মা বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। পাশাপশি ছাত্রটিকেও ডাক্তরি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765