বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মৌলভীবাজারে অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি জামায়াত প্রার্থী




ভয়ভীতি দেখিয়ে শিশুকে বছর ধরে ধর্ষণ!

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভয়ভীতি দেখিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে এক বছর ধরে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন।

মামলায় মো. বাপ্পী (৪০) নামের একজনকে আসামি করা হয়েছে। বাপ্পী পেশায় ভ্যানচালক ও নির্মাণশ্রমিক। পুলিশ তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

আজ বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে শিশুটির শারীরিক পরীক্ষা হয়।

সদর থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, গতকাল সকাল ১০টার দিকে শিশুটির বাবা ও মা কাজের জন্য বাড়ির বাইরে যান। শিশুটি একা বাড়িতে ছিল। বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে বাপ্পী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। স্থানীয় লোকজন তা দেখে ফেলেন। পরে শিশুটি তার বাবা-মাকে জানায়, বাপ্পী বছরখানেক ধরে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে এমন করছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফুল কবীর আজ দুপুরে বলেন, শিশুটিকে গতকাল রাতেই পুলিশ হেফাজতে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে শারীরিক পরীক্ষা শেষে জবানবন্দি নেওয়ার জন্য দুপুরে আদালতে নেওয়া হয়েছে। ধর্ষণকারীকে ধরতে অভিযান অব্যাহত আছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765