শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ভোলায় সহিংসতা : জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

ভোলার বোরহানউদ্দিনে জনতা পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি আজ শনিবার ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুদুর রহমান জানান, আজ ভোলা জেলা প্রশাসকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কমিটির অন্য দু’সদস্য হচ্ছেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া এবং সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক।

তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুদুর রহমান আরও জানান, তিন দিন মেয়াদের কমিটির রিপোর্ট প্রদানের কথা ছিল গত বৃহস্পতিবার। জেলা প্রশাসকের নিকট থেকে দু’দিন সময় বাড়িয়ে নিয়ে ৫ম দিনে আজ শনিবার সকালে তদন্ত প্রতিবেদন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের নিকট জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে কি আছে তা বলতে তিনি রাজী হননি। কারণ এব্যাপারে উচ্চ আদালতের বাধ্যবাধকতা রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ফেসবুকে ‘ধর্ম অবমাননাকর’ পোস্ট দেওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই ছাত্রসহ চারজন নিহত হন।এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ প্লাটুন বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765