শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ভিপি নুরের উপর হামলার বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি নুরুল হক নুরের উপর পটুয়াখালীর গলাচিপায় সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে তার নিরাপত্তা নিশ্চিতসহ হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবণ রণো সিফাত বলেন, নুরুল হক নুরের উপর বারবার হামলা করা হলেও এখন পর্যন্ত কোন ঘটনারই বিচার করা হয়নি। এর মাধ্যমে রাষ্ট্র এমন একটি বার্তা দিচ্ছে যে, যারা অন্যায়ের প্রতিবাদ করবে, তাদের উপরই নির্যাতন চালানো হবে। বাক-স্বাধীনতা সাংবিধানিক অধিকার। হামলা-নির্যাতন করে যারা এই অধিকার রুখতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে মন্তব্য করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের ছাত্র মো. রামীম খান বলেন, ‘ডাকসু ভিপির উপর হামলা চালানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ন্যূনতম একটা বিবৃতি পর্যন্ত পাওয়া গেল না। প্রশাসনও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ডাকসুর ভিপি যদি হামলার শিকার হন, তাহলে আমরা কেউই নিরাপদ নই।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765