বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




‘ভালো চার্জিংয়ের’ সুবিধা নিয়ে বাজারে আসছে ভিভোর জেড ৫

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

শক্তিশালী ব্যাটারি আর দ্রুত চার্জিংয়ের সুবিধা নিয়ে বাজারে আসার ঘোষণা দিয়েছে ভিভোর নতুন স্মার্টফোন জেড৫। এর ছবি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, এই ফোনের অন্যতম বৈশিষ্ট্য হল এর তিনটি রিয়ার ক্যামেরা। প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং তার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরা।

ভিভো চীনে এই ফোন প্রথম লঞ্চ করবে ৩১ জুলাই। তার আগেই প্রকাশিত হল এর প্রথম লুক। রিয়ার ক্যামেরার পাশাপাশি এই ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এ ছাড়া ফোনে ৬.৩৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং ৪,৪২০ এমএইচ ব্যাটারি রয়েছে যা ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে। এতে থাকবে অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার।

এই ফোনের আরেকটি আকর্ষণ হল এর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। মোট তিনটি রঙে এই ফোনটি পাওয়া যাবে। বাংলাদেশে কবে আসবে তা এখনও জানায়নি ভিভো।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765