শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




‘ভারত পাম অয়েল কেনা বন্ধ করলেও মালয়েশিয়া কাশ্মীরিদের পাশে থাকবে’

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

ভারত মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করলেও কাশ্মীরিদের পাশে থাকবে মালয়েশিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পাশাপাশি তিনি জানান, কাশ্মীর ইস্যুতে নিজের বক্তব্য থেকে সরে আসবেন না তিনি।

মাহাথির মোহাম্মদ গত মাসে জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় ভারত কাশ্মীরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন। এর জেরে গত সোমবার ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই) মালয়েশিয়া থেকে পাম ওয়েল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের মাহাথির বলেন, আমরা মনে করি জাতিসংঘের প্রস্তাবের সুফল কাশ্মীরের মানুষ পেয়েছে। আমরা সবাই বলছি, কেবল ভারত বা পাকিস্তান নয়, এমনকি যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোরও জাতিসংঘের প্রস্তাব মেনে চলা উচিৎ। না হলে জাতিসংঘ থেকে লাভ কী? আমরা আমাদের মনের কথা বলি, এবং আমরা প্রত্যাহার বা পরিবর্তন করব না।

এছাড়া মাহাথির জানান, মানুষের পক্ষে কথা বলা থামাবেন না তিনি। তিনি বলেন, কোনও কোনও সময় আমরা যা বলি তা কেউ কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না।

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উত্পাদক দেশ; অন্যদিকে ভারত এ তেলের বৃহত্তম ক্রেতা। ভারতীয় ক্রেতারা আমদানি বন্ধ করলে মালয়েশিয়ার পাম অয়েল শিল্পখাত বড়ো ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। উদ্ভিজ্জ এ তেলটি মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি রপ্তানি পণ্য।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা ভারতে প্রায় ৩৯ লাখ টন পাম অয়েল রপ্তানি করেছে, যার বাজার মূল্য ২০০ কোটি ডলার। বছরের শুরুতে নয়াদিল্লি শুল্ক তুলে নেওয়ায় এ ৯ মাসে মালয়েশিয়া ভারতে যে পরিমাণ পাম ওয়েল রপ্তানি করেছে তা গত বছরের দ্বিগুণেরও বেশি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765