বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ভারতে বন্যায় ৬০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

ভারতে কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৬০ জনের প্রাণহানি হয়েছে। পশ্চিমের তিন রাজ্য মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকেও এ সপ্তাহে ভারি বৃষ্টি ও বন্যায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কেরালায় ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও প্রকাশ করে রাজ্যজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে রাজ্য সরকার।

এদিকে বন্যার কারণে কেরালা রাজ্যের কোচি আন্তর্জাতিক বিমানবন্দর আগামী রোববার বিকেল ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমের তিন রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে দুই লাখের বেশি মানুষকে। মহারাষ্ট্রে শত শত গ্রাম এবং কয়েকটি শহরে বিদ্যুৎ নেই। কোথাও কোথাও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানান কর্মকর্তারা।

রাজ্যের যে নয়টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মধ্যে ওয়ানাড, ইডুক্কি, মালাপুরাম এবং কোঝিকোডে অন্যতম। সেন্ট্রাল ওয়াটার কমিশন জানায়, রাজ্যের কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত টানা ভারি বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765