শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারতে এবার ‘সাধু বাবা’দের যৌন লালসার শিকার জার্মান নারী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে তীর্থ করতে গিয়ে এবার যৌন নিগ্রহের শিকার হলেন ৩২ বছর বয়সী এক জার্মান নারী। বারাণসীর এক ধর্মশালায় উঠেছিলেন ওই জার্মান নারী। তার অভিযোগ, ওই ধর্মশালায় তিন জন তার শ্লীলতাহানি করেছে। অভিযুক্তদের মধ্যে দুই ‘সাধু বাবাও’ রয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ওই নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে এক গুরুভাইকে সঙ্গে নিয়ে বারাণসীর শিবপুর থানায় এসে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন সাধ্বী (জার্মান নারী)। অভিযোগ, বিনা অনুমতিতে ঘরে ঢুকে অসভ্যের মতো শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে অভিযুক্তরা।

বারাণসীর এএসপি অনিল কুমার জানান, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় ( যৌননিগ্রহ বা খারাপ উদ্দেশ্যে মহিলার উপর জোর খাটানো) ওই তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন: ফের জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া​

তিনি আরো জানান, একজনকে গ্রেফতার করা গেলেও, বাকি দু’জন ধর্মশালা ছেড়ে পালিয়েছে। শিগগির তাদেরও গ্রেফতার করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765