বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ভারতের সঙ্গে সংঘাতে প্রথমে পরমাণু অস্ত্র নয়: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ভারতের সঙ্গে সংঘাতে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে পরমাণু অস্ত্র নিয়ে গত কয়েকদিন ধরে সুর চড়িয়েছে দু’দেশই। ভারতের প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে বদলের ইঙ্গিত দিয়ে শোরগোল ফেলেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

শনিবার পাক রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রাম ওজনের পরমাণু অস্ত্র আছে। তা দিয়ে একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস করা যায়।

রোববার ইসলামাবাদে গিয়ে পাক বায়ুসেনার সদর দফতরে গিয়ে ভারতের ‘বিনা প্ররোচনায় হামলা’র জবাব দেওয়ার জন্য তাদের প্রশংসা করেন ইমরান।

কিন্তু এর পরে লাহৌরে গভর্নরের বাসভবনে শিখেদের এক জমায়েতে ইমরান বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করবে না। সংঘাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।

তিনি বলেন, আমি ভারতকে বলতে চাই যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধে বিজয়ীও শেষ পর্যন্ত হেরে যায়। যুদ্ধ থেকে অনেক সমস্যা জন্ম নেয়।

এরইমধ্যে কাশ্মীর নিয়ে কূটনীতিতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাশে পেয়েছে ভারত। সম্প্রতি ব্রাসেলসে ইইউ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর এক বিবৃতিতে ইইউ বলেছে, এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়াটাই বাঞ্ছনীয়। তবে তা ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই হওয়া সম্ভব।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765