শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
সংগৃহীত ছবি

ভারতের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করেছে পাকিস্তান ভিত্তিক কয়েকটি  সংগঠন। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে ভারতে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। হিজবুল মুজাহিদিন এবং ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মতো সংগঠনগুলোকে ভারতে হামলা চালাতে পাকিস্তান সরকারও নতুন করে ফের মদদ দিচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা খারিজ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেন্দ্র প্রত্যাহার করে নেওয়া হয়। এই প্রেক্ষিতে এবার ভারতের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলো।

জানা গেছে, বৃহস্পতিবার পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের প্রেসক্লাবের সামনে মিছিল করে হিজবুল মুজাহিদিনের খালিদ সইফুল্লা এবং নইব আমীরের মতো সন্ত্রাসবাদী নেতারা। সেখানে সরাসরি জিহাদের ডাক দেওয়া হয়। ভারতের বিরুদ্ধে হামলার হুঁশিয়ারি দেওয়া একটি ভিডিও প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, সন্ত্রাসে মদদ দেওয়ার জন্য ইতোমধ্যে ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে’ তালিকায় রয়েছে পাকিস্তান। অবস্থান না বদলালে তাদের পুরোপুরি কালো তালিকাভুক্ত করে দেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সূত্র : এই সময়

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765