শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধেই পারবে না পাকিস্তান: রাজনাথ সিং

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
ছবি: গ্রেটার কাশ্মীর

ভারতের বিরুদ্ধে পুরাদস্তুর কিংবা সীমিত যুদ্ধে পেরে উঠবে না পাকিস্তান। এমনকি ছায়া যুদ্ধের সক্ষমতাও নেই ইসলামাবাদের। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমন দাবি করেছেন। গ্রেটার কাশ্মীরের খবরে এ তথ্য জানা গেছে।

কারগির যুদ্ধের ২০তম বার্ষিকীতে লোকসভায় বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, আমাদের সেনাদের সাহস ও ত্যাগের কথা কখনো ভুলে যাবো না।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন। ১৯৯৯ সালে কারগিলে নিহত সেনাদের স্মরণে শ্রদ্ধা নিবেদেন করেন লোকসভার স্পিকার ওম বিরলা।

পার্লামেন্টে কংগ্রেস নেতা আধীর রঞ্জন চৌধুরী বলেন, কারগিল যুদ্ধ নিয়ে এখানে আলোচনা করা দরকার।

এদিকে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারতের সঙ্গে প্রতিবেশী পাকিস্তান যুদ্ধে লাগতে আসে, তবে তাদের পরাজিত হতে হবে। কাজেই তারা যেন ফের কোনো ভুল রোমাঞ্চে জড়াতে না আসে।

পাকিস্তানকে পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশটি যাতে নতুন কোনো যুদ্ধ লাগতে না আসে। আগামীতে এমন কোনো লড়াইয়ে আসলে ভয়াবহ পরাজয় অপেক্ষা করছে তাদের জন্য।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765