শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ভারতের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত ৪৪ জনের প্রাণহানি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৪৪ জন মারা গেছে এবং হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টানা বৃষ্টির কারণে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা দিয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান রবীন্দ্র প্রতাপ শাহী বলেন, আমরা কাল রাত পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি।

কর্তৃপক্ষ উপদ্রুত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কাজের ওপর গুরুত্বারোপ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আগামী ৪৮ ঘণ্টায় আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় আমরা হাজার হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছি।

উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765