শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারতীয়দের জন্য করিডোর খুলে দিচ্ছে পাকিস্তান, যাওয়া যাবে ভিসা ছাড়াই

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, বহু প্রতীক্ষিত কারতারপুর করিডর আগামী ৯ নভেম্বর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। ইমরান তার ফেসবুকে লিখেছেন, সমগ্র বিশ্বের শিখ সম্প্রদায়ের জন্য এই করিডোরের দরজা খুলে দেওয়া হবে শিগগিরই। কারতারপুরের কাজ এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সাধারণের জন্য ৯ নভেম্বর ২০১৯ থেকে খুলে দেওয়া হবে।

তিনি জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিখ সম্প্রদায়ের মানুষ যেতে পারবেন। সেখানে যেতে ভারতীয়দের জন্য কোনও ভিসা লাগবে না। এছাড়াও এই করিডোরের মাধ্যমে যুক্ত হবে ভারতের পঞ্জাব রাজ্যের গুরুদাসপুর ডেরাবাবা নানক শেরনি এবং পাকিস্তানের লাহোরে দরবার সাহিব গুরুদ্বার।
তিনি আরও জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে নানা প্রান্ত থেকে শিখ ধর্মাবলম্বী মানুষজন এখানে আসবে। ভারত থেকেও মানুষজন এখানে আসবে। যার ফলে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সব থেকে বড় ধর্মস্থান হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে। এখানে বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে, যা দেশের অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও চাকরির নানা ক্ষেত্র তৈরি হবে। দেশের পর্যটন শিল্প গতি পাবে।

সূত্র: কলকাতা২৪

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765