শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ভাবিকে ধর্ষণের চেষ্টায় লিঙ্গ হারালেন দেবর

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন মনির হোসেন (৩০) নামের দেবর। শনিবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম অবস্থায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জাঙ্গালিয়া বুরুমদীপাড়া গ্রামের মৃত সাদেকুর রহমানের ছেলে মনির। বড় ভাই তাজুল ইসলাম ৬ বছর ধরে দুবাই প্রবাসী। বাড়িতে দুই সন্তানসহ অবস্থান করেন তাজুলের স্ত্রী। এ অবস্থায় দেবর মনির ভাবিকে অনৈতিক সম্পর্কে জড়াতে নানাভাবে চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে ভাবি তাকে বুঝিয়ে নিবৃত্ত করতে পারেননি। অবশেষে শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় ভাবিকে ধর্ষণের চেষ্টা চালায় মনির। আত্মরক্ষায় ভাবি ধারালো ব্লেড দিয়ে মনিরের পুরুষাঙ্গ কেটে নেন।

ঘটনা জানতে পেরে নিকট আত্মীয়রা মনিরকে দ্রুত আ্ড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি ঘটায় এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান জানান, মনিরের লিঙ্গ দেড় থেকে ২ সেন্টিমিটার কাটা পড়েছে। প্রচুর রক্তক্ষরণ হলে তাকে ঢাকায় নিতে পরামর্শ দেয়া হয়।

ঘটনার বিষয়ে ভাবি বলেন, ‘দেবর আমাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। আমি বাধ্য হয়ে এ কাজ করেছি।’

স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ‘ঘটনা সত্য বলেই জেনেছি। ঘটনার শিকার গৃহবধূ যেন হয়রানির শিকার না হন আমরা সেদিকে খেয়াল রাখছি।’

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765