বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ঢাবির ৬৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৬৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযুক্ত এসব শিক্ষার্থী ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িকভাবে বহিষ্কৃত ৬৯ জন শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হবে এবং ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ৬৯ জনকে অসৎ উপায়ে ভর্তি হওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদেরকে শোকজ করা হচ্ছে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকিদের নাম-পরিচয়, বিভাগ ও হলের নাম যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এ ঘটনায় ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যোলয়ের ভর্তি জালিয়ারি ঘটনায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃংখলা বাহিনী ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৮৭ জন। ১৫ জনকে আগে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ৬৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765