বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ব্রিটিশ রানির এই মুকুটের দাম কত জানেন?

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

ব্রিটিশ রাজপরিবারের সম্পদের ভাণ্ডার অসংখ্য মূল্যবান দ্রব্যসামগ্রীতে ভরপুর। রাজপ্রাসাদ থেকে শুরু করে রাজপরিবারের প্রতিটা আসবাবের কারুকার্য চোখ ধাঁধানো। রাজ্যাভিষেকের সময় রীতি মেনে নতুন রাজা বা রানিকে মুকুট পরতে হয়।

রাজপরিবারের ঐতিহ্যবাহী এই মুকুটের গায়ে লাগানো রয়েছে বহু মূল্যবান রত্ন। ব্রিটিশ রাজপরিবারের ওই মুকুটের মূল্য কত জানেন?
বেগুনি রঙের ভেলভেট কাপড়ে মোড়া ওই মুকুটের ওজন প্রায় আড়াই কিলোগ্রাম। বেশ ভারী হওয়ায় এই মুকুট পরে কিছু পড়ার জন্য কেউ মাথা ঝোঁকাতে পারেন না।

মাথা ঝোঁকালে মুকুটের ভারে ঘাড়ে লেগে যেতে পারে এবং মুকুট মাথা থেকে খুলে যেতে পারে। তাই লেখাটাকেই চোখের সমানে এনে পড়তে হয়।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হীরা, কালিনান এই রাজমুকুটে শোভা পায়। থমাস কালিনান দক্ষিণ আফ্রিকার খনি থেকে এই হীরা উদ্ধার করেন। সে সময় দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ আধিপত্য ছিল। উদ্ধার হওয়া হীরা লুঠ করে নিয়েছিলেন সপ্তম এডওয়ার্ড। জানা গেছে, এই হীরার ৯টা টুকরা করা হয়েছে। তার মধ্যে দুটি টুকরা মুকুটে লাগানো হয়েছে। বাকি ৭ টুকরা ব্রিটিশ রানির ব্যক্তিগত সংগ্রহশালায় শোভা পাচ্ছে।

ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের আগে ১৯১০ সালে এই হীরার অংশ মুকুটে লাগানো হয়েছিল। মুকুটে লাগানো এই কালিনান হীরার মূল্য সাড়ে ৫২ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৭১২ কোটি রুপি, আর বাংলাদেশি টাকায় এর দাম ৪,৪৬২ কোটি টাকা!

আর সব মিলিয়ে পুরা মুকুটটার মূল্য কত? মনে করা হয়, এই মুকুটের মোট মূল্য সাড়ে তিনশ’ কোটি ডলার! অর্থাৎ প্রায় ২৫ হাজার কোটি টাকা!

তবে প্রথমে নাকি মুকুটের মূল্যবান রত্নগুলো বিভিন্ন রাজ পরিবার থেকে ধার করা হত। প্রতিবার রাজ্যাভিষেকের সময় মূল্যবান রত্নে সেজে উঠত মুকুট। রাজ্যাভিষেকের পর তা আবার খুলে ফেলা হত।

কিন্তু ১৯১১ সালে পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের সময় থেকে এই রীতি বদলে যায়। সোনা, হীরার মতো নানা মূল্যবান রত্ন দিয়ে পাকাপাকিভাবে সেজে ওঠে মুকুট।

মুকুটটি বর্তমানে রাখা রয়েছে টাওয়ার অব লন্ডনে। মধ্য লন্ডনে টেমস নদীর উত্তর দিকে রয়েছে এই টাওয়ার।

মুকুটটির প্রতিটা অংশের আলাদা মূল্য রয়েছে। এতে রয়েছে ৭টা নীলকান্ত মণি, যার মূল্য ২১ লাখ ৪২ হাজার ডলার।

২৬টি টুরমালিন রয়েছে মুকুটে, যার মূল্য প্রায় সাড়ে তিন হাজার ডলার, অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা।

মুকুটের বেশি ভাগ অংশ সোনা দিয়েই তৈরি। ২২ ক্যারেটের সোনা রয়েছে এতে, মূল্য প্রায় ৮৭ হাজার ডলার।

এই মুকুটের সবচেয়ে কম দামি অংশ কোনটা জানেন? বেগুনি রঙের ভেলভেট কাপড়টি। ঐতিহাসিক মূল্য যুক্ত এই কাপড়ের দাম মোটামুটি ৩ ডলার।

আর মুকুটের একেবারে নীচে মাথায় ঠিকভাবে বসার জন্য যে আরমাইন রিং রয়েছে, সেটারও দাম বেশ কম, মাত্র ৩৪ ডলার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765