শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ব্রিটিশ ট্যাংকার দখলে নেওয়ার চেষ্টা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
ত সপ্তাহে ইরানের একটি ট্যাংকার আটক করে ব্রিটিশ মেরিন ইউনিট। ছবি: এএফপি

পারস্য উপসাগরে একটি ব্রিটিশ ট্যাংকার দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছে ইরান, এমন দাবি করেছে মার্কিন কর্মকর্তারা।

সিএনএন জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের টহল জাহাজ ব্রিটিশ ট্যাংকারটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানায় এ ঘটনা সরাসরি পর্যবেক্ষণকারী দুই মার্কিন কর্তৃপক্ষ।

ব্রিটিশ হেরিটেজ ট্যাংকারটি পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি অতিক্রম করছিল। তখন ইরানি সেনার টহল জাহাজ এটিকে টার্গেট করে।

মার্কিন কর্মকর্তারা জানায়, ট্যাংকারটিকে গতিপথ পরিবর্তন করে ইরানি জলসীমার কাছেই থামতে বলে ইরানি বিপ্লবী গার্ডের পাঁচ সশস্ত্র সদস্য।

এই ঘটনা তারা ভিডিও করে বলে জানা গেছে। তবে সেই ফুটেজ এখনো দেখতে সক্ষম হয়নি সিএনএন।

গত সপ্তাহে ইরান থেকে সিরিয়ায় অপরিশোধিত তেল নিয়ে যাওয়া একটি ট্যাংকার আটক করে যুক্তরাজ্য। পরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় ইরান।

যুক্তরাজ্যের মেরিন ইউনিটের সদস্যদের সহায়তায় জিব্রাল্টারের কর্মকর্তারা একটি সুপার-ট্যাংকার গ্রেস ১ জব্দ করে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওই ট্যাংকারটিতে ইরান থেকে সিরিয়ায় অশোধিত তেল নিয়ে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ করা হয়।

ইরান দাবি, যুক্তরাজ্য আসলে যুক্তরাষ্ট্রের ‘অর্ডার’ বাস্তবায়ন করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765