বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি সেমিতে

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০১৯

পূরণ হতে যাচ্ছে ফুটবলপ্রেমীদের মনের বাসনা। যে ম্যাচটির জন্য নাওয়া-খাওয়া ছেড়ে দেন ফুটবল ভক্তরা, সেই ম্যাচটিরই মঞ্চ প্রস্তুত কোপা আমেরিকায়। সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল আর আর্জেন্টিনা।

এই একটি দ্বৈরথ দেখতে দিনের পর দিন অপেক্ষায় দিন কাটে ফুটবলপ্রেমীদের। বিশেষ করে বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে দল মানেই তো ব্রাজিল আর আর্জেন্টিনা। এবার এই দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে, মুখোমুখি দাঁড়িয়ে যাবেন দুই দলের ভক্ত-সমর্থকরাও।

ব্রাজিল আগের দিনই কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়েছে। বৃহস্পতিবার রাতে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে সেলেসাওরা।

জানাই ছিল, আর্জেন্টিনা তাদের কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে হারাতে পারলে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে। সেটাই হলো। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

৩ জুলাই বুধবার এস্তাদিও গভার্নেডর মেঘালহাস পিন্টোর স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে ব্রাজিল-আর্জেন্টিনা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765