বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ব্যানার-ফেস্টুন না টাঙিয়ে এসব টাকা গরিব-অসহায় মানুষকে দিন: কাদের

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  সম্মেলন ঘিরে বড় বড় গেট, বড় বড় পোস্টার। নানা রঙের এসব ব্যানার-ফেস্টুন তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। সাজসজ্জা করার এত টাকা কোথায় পেলেন? ব্যানার-ফেস্টুন আর পোস্টার না ছাপিয়ে এসব টাকা অসুস্থ, অসচ্ছল ও গরিব মানুষকে দিন। এসব টাকায় অসহায় মানুষের উপকার হলে তখন আপনি নেতা হবেন। অন্যথায় ব্যানার-ফেস্টুন আর পোস্টার দিয়ে নেতা হতে পারবেন না। আর ঘরের মধ্যে ঘর, ১৪ জন দিয়ে কমিটি গঠন এবং পকেট কমিটি করা চলবে না। এসব বন্ধ করুন।

তিনি বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা ও সন্ত্রাসীরা সাবধান। দলে বসন্তের কোকিল লাগবে না।বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করবেন না। আমরা বসন্তের কোকিল চাই না। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। বড় বড় স্লোগান, পোস্টার আর নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাকর্মীদের বাঁচাতে হবে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765