বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ব্যাংক ম্যানেজারকে ‘ভাই’ বলায়…

সাভার প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

ঢাকার ধামরাই বাজার শাখার কৃষি ব্যাংক কার্যালয়ে ম্যানেজারকে ‘স্যার’ না বলায় এক সেবা গ্রহীতার সাথে চরম দুর্ব্যবহার করে ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ব্যাংকের অন্যান্য গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী গ্রাহক উপজেলার নান্নার গ্রামের ইছামুদ্দিনের ছেলে জাকির হোসেন বলেন, রবিবার সকালে ধামরাই বাজার কৃষি ব্যাংক শাখায় যান তিনি। তিনি ব্যাংক ম্যানেজার সোহরাব জাকিরের কক্ষে গিয়ে তার কাছে জানতে চান- একটি গবাদিপশুর খামারের জন্য ব্যাংক থেকে ঋণ নিতে হলে কি কি কাগজপত্রাদি লাগবে। এ সময় জাকির হোসেন ব্যাংক ম্যানেজার সোহরাব জাকিরকে দুইবার ‘ভাই’ বলে সম্বোধন করেন। আর এতে সোহরাব জাকির ক্ষিপ্ত হয়ে জাকিরের সাথে চরম দুর্ব্যবহার করেন। এতে ম্যানেজারের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয় জাকিরের। এক পর্যায়ে জাকিরকে ব্যাংক থেকে বের করে দেন ম্যানেজার। এ সময় ম্যানেজারের কাণ্ড দেখে অসন্তোষ প্রকাশ করেন উপস্থিত গ্রাহকরা।

ঘটনার সত্যতা স্বীকার করে ওই ব্যাংক ম্যানেজার সোহরাব জাকির বলেন, ‘স্যার’ বললে অসুবিধা কোথায়? তবে জাকিরকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়নি বলে জানান ব্যাংক ম্যানেজার।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765