শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ব্যবহারকারীদের ‘জীবন রক্ষাকারী তথ্য’ দেবে ফেসবুক

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

‘লোকাল অ্যালার্ট’ নামে নতুন একটি হেল্প সার্ভিস চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এটি ব্যবহারকারীদের জীবন রক্ষাকারী তথ্য দেবে।

এই হেল্প সার্ভিসটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ৩০০ শহরে চালু করছে প্রতিষ্ঠানটি।

এক ব্লগ পোস্টের মাধ্যমে ফেসবুক জানিয়েছে, লোকাল অ্যালার্টের মাধ্যমে ব্যবহারকারীরা পুলিশ বা ফায়ার ব্রিগেডে মেসেজ পাঠাতে পারবেন। সেটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এ ছাড়া এটি কোনো জনবহুল জায়গায় অস্ত্রধারীর হামলা, খারাপ আবহাওয়া বা নিখোঁজদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে সাহায্য করবে।

ফেসবুক আরও জানায়, বিপদগ্রস্ত বন্ধুদের অবস্থান জানাতে সেফটি চেক নামের একটি ফিচার অনেক আগে থেকেই রয়েছে ফেসবুকে। নতুন সার্ভিসটি আরও বেশি কার্যকর হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

নতুন এই ফিচারটির কার্যকারিতা সম্পর্কে বেশ আশাবাদী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765