শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বেনাপোলে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৪

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৩ কোটি ৬ লাখ ৮৪ হাজার টাকার ৬৯ পিস স্বর্ণের (৬ কেজি ১৮৫ গ্রাম) বার ও নগদ ১২ হাজার ডলার উদ্ধার এবং ৪ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযানে এসব উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর ছেলে মোবিন চৌধুরী (৫৬) ও পোড়াবাড়ি নারানপুর গ্রামের আকবার আলীর ছেলে নুরুল ইসলাম (৩৬) এবং ডলারসহ আটককৃতরা হলো- একই থানার পুটখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও একই গ্রমের শহিদুলের ছেলে আব্দুর রাজ্জাক।

যশোর ৪৯ বিজিবির উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সাদিপুর গ্রামের বেলতলা মোড় থেকে মোবিন চৌধুরী নামে একজনকে ৪৯ পিস স্বর্ণের (৩ কেজি ৮৫০ গ্রাম) বারসহ আটক করা হয়। সে সাইকেলে করে স্বর্ণ বহন করছিল। এরপর যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে একটি লোকাল বাসে তল্লাশি করে নুরুল ইসলাম নামে একজনকে ২০ পিস স্বর্ণের (২ কেজি ৩৩৫ গ্রাম) বারসহ আটক করা হয়। নুরুল অভিনব কায়দায় পায়ে আ্যাংলেটের মধ্যে করে যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ০৬ লাখ ৮৪ হাজার ২৫ টাকা। আটককৃতদের মামলা দিয়ে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপদিকে পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী মসজিদ বাড়ি চেকপোস্ট থেকে রফিকুল ও রাজ্জাককে আটক করা হয়েছে। তারা ভারত থেকে চোরাইপথে ডলার এনে পাচার করছিল বলে তিনি জানান। আটককৃতদের ডলারসহ বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মোবিন এরআগে ৫২ পিস স্বর্ণসহ বেনাপোলের কাগজপুকুর এলাকায় বিজিবির কাছে আটক হয়েছিল। সেই মামলায় সে জামিনে এসে আবারও স্বর্ণ পাচার কাজে লিপ্ত রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765