রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বেনাপোলে ৩২ স্বর্ণের বার উদ্ধার

যশোর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

যশোরের বেনাপোলে দুই কেজি ৮শ’ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বুধবার বোনাপোলের দূর্গাপুর মোড় ৪৯-বিজিবি সদস্যরা এ স্বর্ণবার উদ্ধার করেন। তবে কাউকে আটক করা যায়নি।

৪৯-বিজিবির অধিনায়ক মো. সেলিম রেজা স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদে নায়েব সুবেদার মো. আব্দুল মালেকের নেতৃত্বে একটি টহলদল বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর মোড়ে অবস্থান করে। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের পিছু ধাওয়া দিলে চালক তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাশি করে দুই কেজি ৮শ’ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এর আনুমানিক দাম এক কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

৪৯-বিজিবির অধিনায়ক মো. সেলিম রেজা জানান, হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের ব্যাপারে নিজস্ব গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার স্বর্ণ বোনাপোল কাস্টমসে জমা করা হবে

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765