সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯
আতশ বাজি

যশোরের বেনাপোল বারপোতা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও স্যান্ডেল জব্দ করেছে বিজিবির সদস্যরা।

শনিবার রাতে সীমান্তের বারপোতা গ্রামের পাকা রাস্তা থেকে ২৪ হাজার ৭শ’ ৬৮ পিস ভারতীয় বুড়িমার (আতশবাজি) ও স্যান্ডেল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল এনে সীমান্তের বারপোতা গ্রামের একটি পাকা রাস্তার উপর অপেক্ষা করছে। এমন সংবাদে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ দল নায়েক মো. জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৪ হাজার ৭শ’ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও ১৮ জোড়া স্যান্ডেল জব্দ করেন। অপর দিকে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা শনিবার বিকালে চেকপোস্ট চেক পয়েন্ট ভারতীয় ইমিটেশন, জামারপুতি ও গোল্ডেন সুতা আটক করেছে যার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

তিনি জানান, আটক মালামালের মোট ১৬ লাখ টাকার সিজার মূল্য ধরে বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765