শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বৃষ্টিতে বন্ধ ভারত-নিউজিল্যান্ড খেলা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

বৃষ্টিতে বন্ধ রয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ। বৃষ্টিতে খেলা থামার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করে নিউজিল্যান্ড।

আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। ম্যানচেস্টারের আকাশও ছিল মেঘলা। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত সময়ের আগেই তাই ফ্লাড লাইট জ্বালাতে হয়েছিল। বৃষ্টির বাগড়ায় খেলা না হতে পারলে রিজার্ভ ডেতে গড়াবে ম্যাচ।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই ফিরতে হয় মার্টিন গাপটিলকে। জসপ্রিত বুমরাহর বলে সেকেন্ড স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ১৪ বল খেলে মাত্র ১ রান করেছেন গাপটিল।
ভারতীয় বোলিংয়ের শুরুটাই ছিল দুর্দান্ত। ভুবনেশ্বর কুমার ও বুমরাহ দুজনই নিজেদের প্রথম দুই ওভার মেডেন নিলেন। ভুবনেশ্বরের করা ইনিংসের তৃতীয় ওভারে এসে রানের খাতা খোলে কিউইরা। গাপটিল সিঙ্গেল নেন। কিন্তু পরের ওভারেই তার ফেরা বুমরাহর শিকার হয়ে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসন লড়াই করলেন। ৬৭ রানের ইনিংস খেলে ভারতীয় বোলারদের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন তিনি। তার আগে আরেক ওপেনার হেনরি নিকোলস ২৮ রান করেন।

বৃষ্টিতে খেলা থামার আগে রস টেইলর ৬৭ রানে অপরাজিত ছিলেন। টম ল্যাথাম ৩ রান নিয়ে তার সঙ্গী

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765