শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা আন্দোলনকারিদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে চলমান মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টেনেছেন শিক্ষার্থীরা। তবে তারা মাঠের আন্দোলন স্থগিত করলেও সব একাডিমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা। তারা বলেন, আবরার হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা অনেকেই দায় স্বীকার করেছে। আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে এগিয়ে যাবে। আবরার হত্যার বিচার সুষ্ঠুভাবে হবে।

শিক্ষার্থীরা বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০ দাবি তুলে ধরেছিলাম। এসব দাবির অধিকাংশই পূরণ হয়েছে বলে আমাদের কাছে নোটিশ এসেছে। তবে এখনও বেশকিছু দাবি পূরণের অপেক্ষায় আছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করবো। খুনিদের এখনও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়নি। এখনও মামলার তদন্ত চলছে, ফলে চার্জশিট তৈরি হয়নি। মামলার চার্জশিট প্রস্তুত এবং সবগুলো দাবির বাস্তবায়ন ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব রকম একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। মাঠের আন্দোলন আজ থেকে বন্ধ থাকবে। তবে আবরার হত্যার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা একটি গণসফর কর্মসূচি পালন করবে।

বুয়েট শিক্ষার্থীরা বলেন, বাইরে অনেকেই আবরার হত্যা নিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আন্দোলন ভিন্নভাবে প্রবাহের সুযোগ আমরা দিতে চাই না। এসব নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন।

বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে গত ৬ অক্টোবর নিহত হয় তড়িৎ কৌশল বিভাগের ছাত্র আবরার। এরপর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল এখন বুয়েট। এ ঘটনায় ছাত্রলীগ এরই মধ্যে ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765