শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে মনপুরা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি মো. রাকিব হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ওই কলেজের এক ছাত্রী।

শুক্রবার সন্ধ্যায় মনপুরা থানায় মামলা দায়েরের পর শনিবার ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে অভিযুক্ত রাকিব হাসান পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ মামলার বরাত দিয়ে জানায়, মনপুরা কলেজের ছাত্রলীগ সভাপতি রাকিব একই কলেজের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২ সেপ্টেম্বর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে মনপুরার চরযতিন গ্রামে রকিবের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে সেখানে তাকে ধর্ষণ করার পর বিয়ে করবে না বলে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। পরে মেয়েটি যেতে না চাইলে তাকে মারধর করা হয়।

এঘটনায় ওই ছাত্রী প্রথমে বিয়ের দাবি জানিয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। এতে প্রতিকার না পেয়ে শুক্রবার মনপুরা থানায় ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করে।

এ বিষয়ে অভিযুক্ত রাকিবের বক্তব্য পাওয়া যায়নি।

মনপুরা থানার ওসি মো. ফোরকান আলী সাংবাদিকদের জানান, মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765