শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিয়ের প্রলোভনে এক বছর ধরে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

খুলনা মহানগরীর দৌলতপুরে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইমন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ইমন দৌলতপুরের মহেশ্বরপাশা দীঘিরপাড় এলাকায় একটি মেসে থাকে।

মেয়েটির পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবক মেয়েটিকে এক বছর ধরে ধর্ষণ করছে। ঘটনাটি জানাজানির পর তাকে বিয়ের কথা বলা হলে সে অস্বীকার করে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করে। সোমবার সকালে পুলিশ ইমনকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়েছে।

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, বাক প্রতিবন্ধী ওই কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলার পর আসামী ইমনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে গত এক বছর ধরে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আজ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765