শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিয়ের দাবীতে সাংবাদিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দালাল পাড়া এলাকায় সংবাদিক ও ছাত্রদল নেতা রবিউল হাসানের বাড়িতে বিয়ের দাবীতে ২ দিন ধরে অনশন শুরু করেছে তার প্রেমিকা এক কলেজ ছাত্রী। মঙ্গলবার দুপুর থেকে ওই কলেজ ছাত্রী অনশন শুরু করেন। বরিউল হাসান অনলাইন রংপুর টাইসম এর প্রকাশক ও জাগো নিউজের লালমনিরহাট জেলা প্রতিনিধি। পাশাপাশি ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়কের দায়িত্বে আছেন।

সাংবাদিক রবিউল হাসান ওই উপজেলার দালাল পাড়া এলাকার ভুমি অফিসের অবসর প্রাপ্ত পিয়ন হবিবর রহমানের এক মাত্র পুত্র ও মেয়েটির পিতা ভবানীপুর ছেপাতিয়া কামিল মাদ্রাসার দপ্তরী বলে জানা গেছে।

মেয়েটি জানান, সাংবাদিক রবিউল বিয়ের কথা বলে তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে দৈহিক মেলামেশা করেছেন। এখন তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় সে তার বাড়িতে অবস্থান নিয়েছেন।

তবে সাংবাদিক রবিউল হাসান জানান, মেয়েটি তার পূর্ব পরিচিত হওয়ায় তার সাথে ফেসবুকে গত ২ মাস ধরে কথা হচ্ছে। মেয়ের সাথে তার অনৈতিক কোনো সর্ম্পক নেই। তাকে সামাজিক ভাবে হয়রানী করতে তার বিরুদ্ধে একটি মহল যড়ষন্ত্র শুরু করেছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765