শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিয়ের দাবিতে চেয়ারম্যানের বাড়িতে গৃহবধূর অনশন

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননী গৃহবধূ ফারিয়া আখতার চুমকী অনশনে বসেছেন। মঙ্গলবার সকাল থেকে বিয়ের দাবিতে প্রথমে ওই চেয়ারম্যানের পরিষদে পরে তার বাড়িতে অনশনে বসেন চুমকী।

ফারিয়া আখতার চুমকী গাইবান্ধা জেলার কামদিয়া এলাকার ব্যবসায়ী সনি চৌধুরীর স্ত্রী। তার একটি মেয়ে রয়েছে।

এ বিষয়ে গৃহবধূ অভিযোগ করে বলেন, ছয় মাস আগে মোবাইলে চেয়ারম্যানের সঙ্গে পরিচয় হয় তার। এরপর থেকেই চেয়ারম্যান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন আগে তাদের সম্পর্কের ব্যাপারটি চুমকীর স্বামীসহ আত্মীয়রা জানতে পারে এবং পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে চেয়ারম্যানকে বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন রকম টালবাহানা করতে থাকে। উপায়ন্তর না দেখে চেয়ারম্যানের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন চুমকী।

আওলাই ইউনিয়ন পরিষদের সদস্য সেকেন্দার আলী বলেন, ‘পাশের জেলার এক গৃহবধূ আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিয়ের দাবিতে অভিযোগ করেছে। এটা প্রমাণ সাপেক্ষের ব্যাপার। তাই আইনানুগ ব্যবস্থা নিতে তাকে পরামর্শ দেওয়া হয়েছে।’

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে গৃহবধূ থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বলতে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভড করেননি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765