বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিড়াল নিয়ে ঝগড়ার জেরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি খুন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

মালয়েশিয়ার পেটালিং জায়ায় বিড়াল নিয়ে ঝগড়ায় ইন্দোনেশিয় নাগরিকের ছুরিকাঘাতে প্রাণ গেল এক বাংলাদেশির । ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাতে বিড়ালের পানপাত্রে থাকা পানি ছুড়ে মারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খুন হওয়া বাংলাদেশির নাম মো. আতাস আলী।

পেটালিং জায়ার পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ জানি চে দিন জানিয়েছেন, নিহত আতাস আলির ১২টি পোষা বিড়াল ছিল। বুধবার রাতে বিড়ালগুলোকে খাবার দেওয়ার সময় ভুল করে পানপাত্রের পানি এক ইন্দোনেশিয় নাগরিকের গায়ে গিয়ে পড়ে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঐ ইন্দোনেশিয়ান ছুরি দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আতাস।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, হামলাকারী হারিদিয়ান্তো ও তার মা ঐ ভবনেই থাকতেন। ঘটনার পরপর তারা দু’জনই পালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আতাস আলির বিস্তারিত পরিচয় জানা যায়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765