বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিহারে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
প্রতীকী ছবি

ভারতের বিহারে ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ১৫ বছরের এক কিশোরকে। উত্তর বিহারের মধুবনীর একটি গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। খবর এই সময়ের।

বিহার পুলিশের এক কর্মকর্তা সত্য প্রকাশ জানান, বুধবার মাঝরাতে বৃদ্ধাকে ধর্ষণ করে প্রতিবেশী ওই কিশোর। দূর সম্পর্কের আত্মীয় ছেলেটি বৃদ্ধার চিৎকার আটকাতে তার মুখে কাপড়ের একটি টুকরো ঢুকিয়ে দেয়। তবুও বৃদ্ধার গোঙানির শব্দে ঘুম ভাঙে পরিবার ও প্রতিবেশীদের। তারা গিয়ে ছেলেটিকে ধরে ফেলেন। তাকে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বৃদ্ধার নাতনির করা অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে, অভিযুক্ত ১৫ বছরের কিশোর না, সে প্রাপ্তবয়স্ক। তার সার্টিফিকেট ভুয়া। এ ব্যপারে পুলিশ কর্মকর্তা সত্য প্রকাশ জানান, আমরা অভিযুক্তের বয়সের বিষয়টি তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765