বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিস্ময়কর মূল্যে বিক্রি হলো ইসলামি খেলাফতের এক মুদ্রা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

নিলামে বিক্রি হলো ইসলামের খলিফা শাসনামলের একটি দুর্লভ মুদ্রা। প্রত্মতত্ত্ববিদরা বলছেন, মুদ্রাটি ১০৫ হিজরি বা ইংরেজি ৭২৩ সালের। সে সময় মুসলিম বিশ্ব উমাইয়া খিলাফাতের অধীনে ছিল।

গত ২৪ অক্টোবর লন্ডনে এক নিলামে মুদ্রাটির মূল্য ওঠে ৩৭ লাখ ২০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ কোটি ৫৩ লাখ টাকা!

আর এ দামেই মুদ্রাটি কিনে নেন এক ধনাঢ্য ব্যবসায়ী। তবে মুদ্রা ক্রয়কারীর নাম প্রকাশ করেনি নিলাম কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, দুর্লভ এই মুদ্রাটি স্বর্ণের তৈরি। এটি ১ পাউন্ড কয়েনের আকৃতির। ইসলামি শাসনামলের প্রথম দিকে উমাইয়া খিলাফাতের সময়ের দিনার এ মুদ্রা। মুদ্রাটির গায়ে খোদাই করে ‘মাদিন আমির আল-মুমিনিন বিল-হিজাজ’ কথাটি লেখা আছে। ইসলামের বেশ কয়েকজন খলিফার মালিকানায় সেটি ছিল বলে ধারণা করা হচ্ছে।

মুদ্রাটিতে ব্যবহৃত সোনা সৌদি আরবের মক্কা ও মদিনার কাছাকাছি কোনো খনি থেকে সংগ্রহ করা হয়েছিল বলে জানায়েছেন খনি বিশেষজ্ঞরা।

উল্লেখ্য এর আগেও ইসলাম শুরুর যুগের বেশ কিছু দুর্লভ মুদ্রা বিভিন্ন সময় বিক্রি হয়েছিল।

তবে ২৪ অক্টোবর লন্ডনে বিক্রয় হয় মুদ্রাটির বাকি সব ইসলামি মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছে। এর কারণ হিসেবে জানা গেছে, ঐতিহাসিকভাবে মুদ্রাটি খুবই গুরুত্বপূর্ণ এবং মাত্র ১২টি এমন মুদ্রা পাওয়া গেছে।

প্রসঙ্গত খুলাফায়ে রাশেদিনের পর খেলাফাতের পরিচালনা করেন উমাইয়ারা। ইসলামের প্রথম চার খলিফা আবু বকর- উমির- উসমান ও আলীর শাসনকালের পর শুরু হয় উমাইয়া শাসনামল। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সাহাবি এবং তৃতীয় খলিফা হযরত উসমান (রা.) উমাইয়া বংশের একজন সদস্য ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765