বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিতর্কিত যে ৪ রান ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯
England's Ben Stokes (R) dives to make his ground and the ball hits him going for a boundary as New Zealand's Tom Latham looks on during the 2019 Cricket World Cup final between England and New Zealand at Lord's Cricket Ground in London on July 14, 2019. (Photo by Dibyangshu Sarkar / AFP) / RESTRICTED TO EDITORIAL USE

ক্রিকেট বিশ্বকাপের এক নাটকীয় ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ম্যাচটির শেষ বলটি পর্যন্ত ছিল রোমাঞ্চে ভরা।

আসলে রোববারে ক্রিকেট তার অনিশ্চয়তা ও সৌন্দর্যের সবটুকু মেলে ধরেছে লর্ডসের ফাইনালে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য বদল হয়েছে বহুবার।

শ্বাসরুদ্ধকর ম্যাচ টাই হয়ে গড়াল সুপার ওভারে। সেখানেও রোমাঞ্চের তীব্র দুলুনি শেষে আবার টাই! শেষ পর্যন্ত দুই দলকে আলাদা করল বাউন্ডারি সংখ্যা।

অবিশ্বাস্য নাটকীয়তার পর বিশ্বকাপ জয়ের অনির্বচনীয় স্বাদ পেল ইংল্যান্ড। কিন্তু নিউজিল্যান্ডের জন্য এই পরাজয় সত্যিই দুর্ভাগ্যজনক।

কারণ হচ্ছে- শেষ তিন বলে ইংল্যান্ডের দরকার ছিল তিন বলে নয় রান। তখন এক ফিল্ডারের একটি থ্রো বেন স্টোকসের ব্যাটে লাগে। এ সময় তিনি রানের জন্য দৌড়াচ্ছিলেন।

কিন্তু বলটি ব্যাটে লেগে একেবারে বাউন্ডারি পেরিয়ে যায়। আম্পায়ার কুমার ধর্মসেনা ইংল্যান্ডকে দুই রানের বদলে ছয় রান দেন। রানিংয়ে দুই রানের পর অতিরিক্ত ৪ রানই মূলত ইংলিশদের ভাগ্য খুলে দিয়েছে।

যদিও ওই ৪ রান নিয়েই নিউজিল্যান্ডের অধিনায়ক আপত্তি তুলেছেন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার নেয়ার সময় উইলিয়ামসন বলেন, স্টোকসের ব্যাটে বল লাগাটা ছিল জঘন্য। কিন্তু আমার প্রত্যাশা, এরকম গুরুত্বপূর্ণ মুহূর্তে যাতে এমনটা আর ঘটে।

তিনি বলেন, আমি দোষ খুজছি না মোটেও। কিন্তু আশা করছি, ভবিষ্যতে যেন এমন তাৎপর্যপূর্ণ সময়ে এমনটা না ঘটে।

তবে কিউই অধিনায়কের কাছে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন স্টোকস। খেলা শেষে তিনি বলেন, বলটা আমার ব্যাটে এসে হঠাৎই লেগে যায়, আমি এর জন্য উইলিয়ামসনের কাছে ক্ষমাপ্রার্থী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765